Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সিলেটে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সিলেটে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

সালেহ আহমদ (স’লিপক): প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য রালী বের করা। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা।

জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বায়েজিদ খান। অংশগ্রহণকারী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুপ্তা হিজড়া।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখঘাট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, গীতা থেকে পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা জনি রঞ্জন দে।

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, সমাজসেবা অধিদপ্তর সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সুলায়মান মজুমদার, সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ির উপ-তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল মুনতাকিন, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেট এর উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিনহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও হিজড়া ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় নিয়ে আসতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

আরো..