Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ সিলেট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি কেবল একটি রাজনৈতিক যুব সংগঠন নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পাহারাদার। সিলেটে এই সংগঠনের প্রতিটি কর্মী বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবশক্তি মাঠে থাকবে।

সিলেট জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন সানি।সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ ছাদিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াত এবং যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে।সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাদিকুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য ও জেলা এনসিপির সদস্য রাশেল উল আলম, সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিয়া লুবনা ও রবিউল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা ছালিম আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব জামিল আহমদ, উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ, মহানগর এনসিপির সিনিয়র আহ্বায়ক বুস্তান চৌধুরী, জেলা যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব শিপন আহমদ (আহমদ শিপু), ছাত্রশক্তির কেন্দ্রীয় সংগঠক সিদ্দিক আবুল আলা, ছাত্রশক্তি সিলেট জেলার তাওফিক ওমর তানভীর, মহানগর ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক লাহিন তালুকদার, যুবশক্তি মহানগরের কর্মী ইমাম আহমদ চৌধুরী, সানজিদ আহমদসহ যুবশক্তি সিলেট জেলার সংগঠকবৃন্দ এবং অন্যান্যদের মধ্যে রেড জুলাই সিলেট জেলার মহরমসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এই ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সাথে দেশের অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

আরো..