Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সিলেটে এবি ব্যাংক’র গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সিলেটে এবি ব্যাংক’র গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেটে এবি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট নগরীর দরগাহ গেইট শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এডমিনিস্ট্রেশন গোলাম মাহমুদ রিজভীসহ স্থানীয় শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ৪ দশকের অধিক সময়ের পথ চলায় সম্মানিত গ্রাহকদের সহযোগিতা এবং অংশ গ্রহনের জন্য কৃতজ্ঞতা প্রকাশসহ বর্তমান প্রজন্মের চাহিদা বিবেচনায় নিয়ে প্রযুক্তিগত পরিবর্তন সাধনের মাধ্যমে সেবা দানের চলমান ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া ভবিষ্যত অগ্রযাত্রায় ব্যাংকের সহযাত্রী হিসাবে সম্মানিত গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে এবি ব্যাংকের গ্রাহক সেবার মান এর ভুয়সী প্রসংশা করেন। অনুষ্ঠানের শেষ অংশে ব্যাংকের গৌরবময় ঐতিহ্যবাহী ইতিহাসের অংশীদার হিসাবে উপস্থিত গ্রাহকদের প্রত্যেককে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।-বিজ্ঞপ্তি

আরো..