https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৬

সিলেটে এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর কুমারপাড়া শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ করেন এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান এবং অপারেশন ম্যানেজার সুমন্ত গুপ্ত।

শীতবস্ত্র বিতরণকালে শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, এনসিসি ব্যাংক সব সময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এই তীব্র শীতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা সৈয়দা ফারজানা জেবরিন, শাহ্ মিসবাউজ্জামান, রিটন চৌধুরী এবং নাজিয়া তাসনিম। ব্যাংকের এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

আরো..