https://www.a1news24.com
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০

সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর এলাকা থেকে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই কর্মসূচিতে সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, ১ নাম্বার ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে মিছিলের সঙ্গে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় ১ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।

আরো..