Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজাইনার মামলায় আদালতে হাজিরা দিতে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দায়ের কৃত সন্ত্রাসী বিরোধী আইন মামলায় গ্রেপ্তার পূর্ব কারাগারে পাঠানো হলো সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ হোসেন মৃদুলকে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় জুয়েল রানা এর আদালতে আত্মসমর্পণ করলে, তিনি জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে,গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

আরো..