Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সর্বনিম্ন তাপমাত্রা আরও কমল, শীত কি আবার বাড়ছে – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সর্বনিম্ন তাপমাত্রা আরও কমল, শীত কি আবার বাড়ছে

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে। রাজধানী ঢাকায় গতকাল শনিবারের তুলনায় আজ রোববার কমেছে তাপমাত্রা। তবে শৈত্যপ্রবাহ গতকালের মতোই আজও নেই।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। দেশের এই এক স্থানেই আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এরপরও আবহাওয়া অফিস বলছে না যে এখানে শৈত্যপ্রবাহ আছে। এর কারণ হলো, এভাবে বিচ্ছিন্ন একটি এলাকায় তাপমাত্রা এমনটা থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না।

গত শুক্রবার দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তারপর আবার তা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, আজও গতকালের মতোই কুয়াশার দাপট অনেকটাই কম। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য একটু কমেছে। তবে কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকাল তাপমাত্রা এমনটাই থাকতে পারে। তারপর দুই–এক দিন পরে আগামী শুক্রবার থেকে শীতটা একটু বাড়তে পারে।

আজ ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো..