https://www.a1news24.com
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৯

‘সরকার জনগণের মৌলিক চাহিদা বিদ্যুৎ গ্যাস ও জ্বালানি সংকটের সমাধানে ব্যর্থ হয়েছে’

-ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ

সরকার জনগণের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। গ্যাস-বিদ্যুৎ মানুষের মৌলিক চাহিদার মত হয়ে গেছে। উত্তরাধুনিক সময়ে খাবার ছাড়া দিন পার করা যায় কিন্তু বিদ্যুৎ ছাড়া দিন পার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে গ্যাসের সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। মাস শেষ হলেই গ্যাসের বিল নিতে দরজায় কড়া নাড়ার জন্য লোক প্রস্তুত। বিদ্যুত তো থাকেই না। বিদ্যুত মাঝে মাঝে আসে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে জনগণের অবস্থা কোন পর্যায়ে তা সহজেই অনুমেয়। তার মধ্যে আবার চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে।

আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের দোহার উপজেলা শাখা আয়োজিত মজলিসে শুরা অধিবেশনে ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ এসব কথা বলেন। দোহার উপজেলার একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ শাহীন আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইলিয়াস হোসাইন। দোহার উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। এ যেন চোর-পুলিশ খেলা। এসব হঠকারিতা জনগণের সাথে কেনো করছেন? আপনাদের কথা বার্তায় মনে হয়, আপনারা ক্ষমতায় এসে ছয় মাসে যেন চোখে শর্ষে ফুল দেখছেন। প্রিপেইড মিটারের নামে অনিয়ন্ত্রিত টাকা কেটে নেয়া, অনাকাঙ্ক্ষিত ব্যবস্থাপনা আমাদেরকে আশাহত করেছে। বিশেষ করে বিদ্যুৎ সমস্যা শিল্পোৎপাদন ও নাগরিক জীবনকে দুঃসহ করে তুলেছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ-সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরো..