https://www.a1news24.com
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭

বিএনপি দেশ ও মানুষের জন্য পথের দিশা হয়ে উঠেছে — মাহবুব চৌধুরী

বিএনপি কখনো বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী ভূমিকা পালন করেনি। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—সব ক্ষেত্রেই বিএনপির ভূমিকা রয়েছে। দেশের জনগণের ওপর যখনই দুর্দশা নেমে এসেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তখন বিএনপি দেশ ও মানুষের জন্য পথের দিশা হয়ে উঠেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা, বিদ্যুৎ, গ্যাস, তেল, দুর্নীতি ও মাদক সমস্যার সমাধান করতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা জনাব মাহবুব চৌধুরী।

সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরো বলেন প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি কতটা ভয়ংকর হয় তা নেপালের ঘটনায় দেখেছি আমরা। তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে প্রকৃতি বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ধারণ করে দল, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই হউক প্রতিষ্ঠা বার্ষিকীর মূল মন্ত্র।

বুধবার ০২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসি সিলেটের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচীতে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক মোং আব্দুল লতিফ, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোং তাজমিল আহমদ, বিএনপি নেতা সৈয়দ আখতার উদ্দিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক (রুটিন দায়িত্বে) রজিওত কুমার, সহকারী শিক্ষক মৌসুমী সাংমা, কবিতা রানী দাস ও ছাত্রীরা।

ছবির ক্যাপশন — বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচীতে সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলজ ও ঔষধী গাছ রোপন করছেন বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা মাহবুব চৌধুরী

আরো..