https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩২

সম্প্রীতির বাংলাদেশ গড়তে কাউনিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ কমিটির সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাউনিয়ায় উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা বুধবার জিন্নাহ চম্পা হল রুমে অনুষ্ঠিত হয়।পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন এর সভাপতিত্বে পিএফজি কমিটির কোঅডিনেটর ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় ত্রৈমাসিক সভা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির আলাহাজ¦ মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি আলাহাজ¦ ইদ্রীস আলী বিডিআর, কাউনিয়া মোফাজ্জাল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, টেপামধুপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা আলহাজ¦ সেকেন্দার আলী বিএসসি, রংপুর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রওশনারা রতনা, পুরহিত পরেশ চক্রবর্তী, জহরলাল রবিদাস, রিতা রানী সরকার, দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। সভায় আগামী নির্বাচন কে সামনে রেখে এলাকায় যেন কোন সহিংশতা না ঘটে সে জন্য সকল দলের নেতা, উপজেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন ধর্মীয় ও সম্প্রদায়ের নেতাদের সমন্বয়ে সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে পিএফজি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রস্তাবসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আরো..