স্টাফ রিপোটার বাগেরহাট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান -এর আহ্বানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বাগেরহাট পৌর বিএনপি’র আয়োজনে বৃরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি বাগেরহাট পৌর এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসরাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কালাম আজাদ,এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মিনা মতিয়ার রহমান, মো.কাকন, জসিম সরদার, নজরুল ইসলাম, শেখ হায়দার আলী, শাহরিয়ার কবির রুবেল, মাহামুদ হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সহ পৌর বিএনপির ৯ টি ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন,আমাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গাছ লাগাতে এগিয়ে আসছে বিএনপি’র নেতাকর্মীরা। আমাদের পরিবেশের ভারসাম্য রা ও দেশকে সবুজায়িত করতে বৃরোপণের কোনো বিকল্প নেই।”পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। বাগেরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ডের স্কুল, মাদ্রাসা এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরো বলেন,গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ গাছ আমাদের অক্সিজেন ও জ্বালানি কাঠ প্রদান করে, যা মানবদেহের জন্য জীবনদায়ী নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আমরা গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি।অনুষ্ঠান শেষে ৮নং পৌর এলাকার উপযুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।