Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সিদ্ধিরগঞ্জের যানজট নিরসনে সাবেক কাউন্সিলর সাদরিলের জরুরি আহ্বান – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সিদ্ধিরগঞ্জের যানজট নিরসনে সাবেক কাউন্সিলর সাদরিলের জরুরি আহ্বান

ডেস্ক রিপোর্ট:সিদ্ধিরগঞ্জের কয়েকটি ব্যস্ততম এলাকার যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ কয়েকটি কার্যকরী পদক্ষেপ গ্রহনের জরুরী আহ্বান জানিয়েছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল।

তিনি আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের ব্যস্ততম শিল্প ও বাণিজ্যকেন্দ্র সিদ্ধিরগঞ্জ পুল, চিটাগং রোড, আদমজী ইপিজেড ও দুই নাম্বার স্ট্যান্ডের সড়কগুলোতে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস সময়, শি¶ার্থীদের স্কুল-কলেজে যাওয়া-আসার সময় এবং গার্মেন্টস শ্রমিকদের ছুটির সময়ে এই যানজট তীব্র আকার ধারণ করছে। এর ফলে হাজারো মানুষ কর্মস্থল ও গন্তব্যে দেরিতে পৌঁছাচ্ছেন, এমনকি জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতি নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। ভারী যানবাহনের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা বাসস্টপেজ ও পার্কিং জোন তৈরি, স্মার্ট সিগন্যাল সিস্টেম চালু, অবৈধ পার্কিং অপসারণ এবং বিকল্প রাস্তা খুলে দেওয়া হলে যানজট অনেকটাই কমে আসবে। দীর্ঘমেয়াদে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণও কার্যকর ভূমিকা রাখবে।

সেক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সমন্বত উদ্যোগ অপরিহার্য। আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নারায়ণগঞ্জবাসী নিরক্ষ্নে ও স্বস্তিদায়ক চলাচলের সুযোগ নিশ্চিত করেন।

আরো..