https://www.a1news24.com
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০

শ্রীপুরে সাংবাদিককে সাজানো ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি সাংবাদিকের

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ^শুর বাড়ীর লোকদের সাথে জমি সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করায় দৈনিক আমার দেশ’র সাংবাদিক এস এম জহিরুল ইসলামকে প্রধান আসামী করে সাজানো ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক সাজানো মামলা থেকে হয়রানি না করা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক এস এম জহিরুল ইসলাম (৩২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো: শাহজাহানের ছেলে। তিনি দৈনিক আমার দেশ’র শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। মামলার অপর আসামীরা হলেন ওই সাংবাদিকের স্ত্রীর বড় ভাই তালতলী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে হুমায়ুন রশীদ (৪২), তার ভাই জসীম উদ্দিন (৩৫) এবং মামা শ^শুর মৃত লাল মাহমুদের ছেলে মো: ইসমাইল (৫০)।

প্রতিপক্ষ শাহনাজ (৩৫) একই ইউনিয়নের তালতলী গ্রামের আইনুদ্দিনের মেয়ে। ওই সাংবাদিকের স্ত্রীর বড় ভাইদের সাথে ভিকটেমর প্রায় এক মাস যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তিনি গত ৮ অক্টোবর গাজীপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (শ্রীপুর আমলী) আদালতে সি.আর মোকদ্দমা (নং ২৫১২/২৬) দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নথিভুক্ত করে তদন্তের পর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ভুক্তভোগী সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বলেন, মামলার বাদী শাহনাজকে তিনি চিনেন না এবং তার সাথে কখনো তিনি কথাই বলেননি। শুধুমাত্র স্থানীয় সালিশ বৈঠকে উপস্থিত থাকায় ওই নারী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে মামলায় প্রধান আসামী করেন। মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

জহিরুল ইসলাম আরো অভিযোগ করেন, এর আগে শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তিনি সংবাদ প্রকাশ করায় প্রতিপক্ষ শাহনাজের স্বামী আইন উদ্দিন ও তাঁর ছেলে আলমাছ উদ্দিন তাঁকে সাজানো মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন। ওই ঘটনায় জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামালা থেকে হয়রানি চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় সঠিক তদন্তের দাবী জানান। তদন্তে মামলায় অভিযোগ সাজানো ও মিথ্যা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি করেন।

এসব বিষয়ে জানতে চাইলে মামলার বাদী শাহনাজ বলেন, এখন আমাকে আপানার ফোন দিচ্ছেন কেনো? যখন আমাকে মারধর করেছিলো তখন আপনারা (সাংবাদিকেরা) কেথায় ছিলেন? সাংবাদিক জহির আপনাকে মারধর করেছে কি এ প্রশ্নে তিনি বলেন আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন?

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতের দায়ের করা মামলা তদন্ত চলমান রয়েছে। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে মামলার অভিযোগের সত্যতা রয়েছে কি’না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মামলায় উল্লেখ করা ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি মামলার বাদী।

আরো..