Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
শ্রীপুরে র‌্যাব পরিচয়ে প্রতারনার চেষ্টা প্রতারক গ্রেফতার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

শ্রীপুরে র‌্যাব পরিচয়ে প্রতারনার চেষ্টা প্রতারক গ্রেফতার

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: RAB-১ উত্তরার অধিনায়ক এবং ভূয়া কোম্পানী কমান্ডার পরিচয়ে প্রতারনা করার অভিযোগে প্রতারকচক্রের মূলহোতা ইকবাল হাসানকে (৫৪) বিশেষ অভিযানে গ্রেফতার করেছে RAB ১। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে RAB-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ ফেব্রæয়ারি) বিকেল পৌণে ৫টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরে গাজীপুর মেট্রেপালটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানায় তাকে সোপর্দ করা হয়।

গ্রেফতার ইকবাল হাসান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের মৃত মানিক হাওলাদারের ছেলে সে গাজীপুর মেট্রো সদর থানার বাদে কলমেশ^র এলাকায় বসবাস করতো। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুইটি মুঠোফোন, তিনটি সিম এবং নগদ ২৮০০ টাকা উদ্ধার করা হয়।

RAB সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল আলম জানান, রবিবার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় টঙ্গী পূর্ব থানাধীন বিসিক এলাকার ব্লু-ফ্যাশন লিমিটেড কালাখানার নির্বাহী পরিচালক বনি আমিন মেহেদীর কাছে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের কমান্ডার পরিচয়ে ফোন করে। সে জানায় ওই কারখানার একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং ঢাকা মেট্টো ম ১৩-০১৭২) কোনাবাড়ী ফ্লাইওভারের কাছে একটি দুর্ঘটনা ঘটায়। ওই দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয় এবং ঘটনাটি নিষ্পত্তি করতে ৭২ হাজার টাকা দাবি করে। দাবীকৃত টাকা না দিলে কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ভয় দেখায়। পরে কারখানা কর্তৃপক্ষ RAB-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ করলে তারা প্রতারককে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে RAB বিশ^স্ত সূত্রে জানতে পারে অভিযুক্ত ইকবাল হাসান শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় আত্যগোপনে রয়েছে। পরে ওই বিশেষ অভিযান চালিয়ে তাকে শনিবার বিকেলে গ্রেফতার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইকবাল হাসান স্বীকার করে সে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। ওই চক্রটি বিভিন্ন সময় RAB-১ উত্তরার অধিনায়কের পরিচয় এবং ভূয়া কোম্পানী কমান্ডার পরিচয়ে অর্থ আত্তসাৎসহ প্রতারনা করে অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সে ওই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, রবিবার (২ ফেব্রæয়ারি) আসামী ইকবাল হাসানকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে।

আরো..