https://www.a1news24.com
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছে ভারত

অনলাইন ডেস্ক: ভারত জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ বর্তমানে তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যাচাই-বাছাই করা হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ‘গত বছর ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে দায়ী থাকার অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণার পর যে প্রত্যর্পণ অনুরোধ বাংলাদেশ প্রথমে পাঠিয়েছিল এবং চলতি মাসে পুনরায় পাঠানো নতুন অনুরোধ—দুটি বিষয়ই ভারতের অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলন চূড়ান্ত রূপ নেওয়ার পর গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

আরো..