https://www.a1news24.com
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৮

শিক্ষা ক্ষেত্রে স্থবিরতা দূর করে গতি ফিরিয়ে আনুন-জাতীয় শিক্ষক ফোরাম

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, শিক্ষা ব্যবস্থায় চরম অ- ব্যবস্থাপনা ও হ য ব র ল বিরাজ করছে। এ শিক্ষার ক্ষতি পুষিয়ে ওঠা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে। ২৭ হাজার এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান

এডহক কমিটি দিয়ে চলমান এবং অধিকাংশ স্কুল কলেজ মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চালানো হচ্ছে। এডহক কমিটির সীমাবদ্ধতা ও নিয়মিত প্রধান শিক্ষকের অভাব প্রতিষ্ঠানগুলো হারে হারে উপলব্ধি করছে। এ কথা সবাই জানে যে এডহক কমিটি এবং ভারপ্রাপ্ত দ্বারা বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক নিয়োগ ,কর্মচারী নিয়োগ সহ অনেক সিদ্ধান্তই এডহক কমিটি নিতে পারে না। এ সকল সমস্যা সমাধানে রাষ্ট্র অবহেলা ও শৈথিল্য প্রদর্শন করে আসছে। উপরন্ত সমস্যার সমাধান না করে নতুন নতুন আত্মঘাতী ও শিক্ষা ধ্বংসকারী, মেধা ধ্বংসকারী সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে এনটিআরসিএ ক্ষমতা খর্ব করে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের দায়িত্ব অর্পণ করার পাঁয়তারা করছে।যেখানে একদিকে কোটি কোটি টাকার দেন দরকার হবে, অপরদিকে মেধাবীকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিবর্গ শিক্ষক পদে নিয়োগ পেতে পারেন।

আজ সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগীয় জেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। স্বাগতিক নগর দক্ষিণ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কলেজ বিষয়ে সম্পাদক রিয়াজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ অধ্যাপক রুহুল আমিন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জনাব আলতাফ হোসেন গাজী, টাঙ্গাইল জেলা সভাপতি, জনাব ইসমাইল হোসেন, ঢাকা জেলা সভাপতি প্রিন্সিপাল সুমন মিয়া, মুফতি রুহুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ প্রতিনিধি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জয়েন্ট সেক্রেটারি।

জনাব জাকারিয়া আরো বলেন, মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা জীবন সায়াহ্নে এসে কল্যাণ তহবিল পেয়ে হজব্রত পালন করেন, চিকিৎসা সেবা নেন। সম্প্রতি উভয় প্রাপ্তির কিস্তিতে পরিশোধ করার অমানবিক সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শিক্ষা বাজেট এর সর্বোচ্চ বরাদ্দ থেকে সমুদয় অর্থ একসাথে দেয়ার দাবি জানান হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষায় বিরাজমান বৈষম্য দূরীকরণে জাতীয়করণের বিকল্প নেই। তাই সরকারের প্রতিশ্রুত জাতীয় করণ করতে হবে।সভায় ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

আরো..