https://www.a1news24.com
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০২

লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই শ্লোগানে লালমনিরহাটে শুরু হয়েছে ৩দিন ব্যাপি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।সোমবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিজ্ঞান সপ্তাহে জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি দল বিভিন্ন রকম আধুনিক উদ্ভাবনী প্রযুক্তি প্রকল্প প্রদর্শন করে।

আরো..