Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিককে ২২ হাজার ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

৩০ জুন’২৫ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল ৭টা ৪৫ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বাড়ি থেকে মো. রফিক হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদক চোরাকারবারি রফিকুল ইসলাম চর নতুন বন্দর, রৌমারী এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র।
গ্রেফতারের সময় ২টি মোবাইল ফোন সহ ২২ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করে।গ্রেফতারকৃত রফিক হোসেন এর বিরুদ্ধে ইতি পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র হতে যায়,মাদক ব্যবসায়ী রফিকের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের কৃত মামলা ২টি যথাক্রমে-এফআইআর নং-৯, তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৩; ধারা: ৩৬(১) সারণির ১০(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; চার্জশীট নং: ৩১

এফআইআর নং-১১/৭১, তারিখ: ২৬ মে ২০২১; ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ একই অপরাধে তার বিরুদ্ধে রৌমারী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্য একটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, রৌমারীতে কুখ্যাত মাদক কারবারি রফিক হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো..