https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৫

রাজারহাটে “প্রোটিন সমাহার” শো-রুমের উদ্বোধন

এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাটে একই ছাদের নীচে সকল প্রাণিজ আমিষের প্রোটিন সমাহার এর শো-রুম উদ্বোধন হয়েছে। রোববার (১জুন) দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহোযোগিতায় ইফাদের অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফারমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ৩ বছর মেয়াদি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভেলুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উপজেলার রাজারহাট বাজারের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রোডস্থ প্রোটিন সমাহার শো-রুম উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি, উপজেলা আইসিটি অফিসার মোঃ রেজাউল হাসান, আরডিআরএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ ফেরদৌস হাসান ও বিজনেস ডেভলেপমেন্ট অফিসার নুরজাহান সোনালী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শো-রুম মালিক আলহাজ্ব মীর মোশাররফ হোসেন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, রাজারহাট প্রেসক্লাবের সদস্য মোবাশ্বের আলম লিটন প্রমূখ।

এ সময় প্রধান অতিথির মাধ্যমে শো-রুম মালিককে ২য় পর্যায়ে ২লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়। এই শো-রুমে নিম্ন শ্রেণির মানুষ থেকে উচ্চবৃত্ত শ্রেণির মানুষ প্রাণিজ আমিষ দুধ, ডিম, মাংস সর্বনিম্ন একশত গ্রাম পর্যন্ত ক্রয় করতে পারবেন বলে শো-রুম মালিক জানিয়েছেন। শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া, রংপুর সদর, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় এ প্রকল্প কাজ করছে এবং এসব শো-রুমে এককালীন ৬ লাখ টাকার অনুদান প্রদান করা হবে বলে আরডিআরএস বাংলাদেশ এর বিজনেস ডেভলেপমেন্ট অফিসার নুরজাহান সোনালী, জানিয়েছেন।

আরো..