https://www.a1news24.com
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩

রাজারহাটে পুত্র বধুকে ধর্ষণ করায় শ্বশুর গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাটে নিজ পুত্র বধুকে ধর্ষণের মামলায় শ্বশুরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার (২৪ মে) রাত ১২ টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মাসুদ আলী (৪৫) তার নিজের ছেলের স্ত্রী (১৯) কে শয়ন ঘরে ডেকে জোড় পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার আত্ম চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়। ধর্ষিতার স্বামী ঢাকায় গার্মেন্টসে কর্মরত ছিল এবং ধর্ষকের স্ত্রী আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয় এলাকাবাসী। পরে মঙ্গলবার (২৭ মে) ধর্ষিতা বাদী হয়ে রাজারহাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং ১১ তারিখঃ ২৮-৫-২০২৫। পুলিশ বুধবার (২৮ মে) ভোরে ধর্ষক মাসুদকে তার বাড়ি দুধখাওয়া থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আরো..