এমএ মন্ডল এটম, রাজারহাট: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস রংপুরের আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রুপাল মিয়া, মোছাঃ আয়েশা সিদ্দিকা, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট অর্জুন কুমার রায়। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ। বক্তারা উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সুযোগ-সুবিধা ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে পরামর্শ ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ২৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।