https://www.a1news24.com
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫

রাজাপুর গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে একাধিক মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সৌরভ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা এলাকার সামসের হাওলাদার ওরফে সামসের ডাকাতের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁর এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

আরো..