https://www.a1news24.com
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪

রাজাপুরে ৬১ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজাপুর প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল।পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে গাছের চারা ইউপি চেয়ারম্যানদের মধ্যে বিতরণ ও রোপণ করা হয়।

আরো..