https://www.a1news24.com
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪

রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালন

রাজাপুর প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে বর্ণাট্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিঃ উপজেলা মৎস কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাছুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রাব্বি ,সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা,সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারি (পিএ) মো: ফোরকান হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে চাষি ও জেলেদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, জেলে, জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে জাতীয় মৎস্য সপ্তাহের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো..