https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৭

রংপুরে খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিবেদক: খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে রংপুর পুরাতন সার্কিট হাউজ কনফারেন্স রুমে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)র উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব’র সভাপতি সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।এতে বিশেষ অতিথি ছিলেন,রংপুর জেলা প্রশাসক মোঃ এনামুল আহসান।

ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮টি জেলার ক্যাবের সভাপতি,সম্পাদক সহ সদস্যগণ অংশ নেয়। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য পাওয়ার উপায় এবং ভোক্তার অধিকার নিয়ে আলোচনা করা হয়।

আরো..