https://www.a1news24.com
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৪

রংপুরের কাউনিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা থেকে অন্নদানগর সড়কের মজির গেট পর্যন্ত সড়কের দুই পাশে গাছ লাগানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন এনসিপির সভাপতি হাবিবুর রহমান, বালাপাড়া প্রশাসনিক কর্মকর্তা আবু সাইয়েম, জাতীয় যুবশক্তি কাউনিয়া উপজেলা সংগঠক রায়হান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, শুধুগাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কর্মস‚চিতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো..