Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
যে কারণে সরকারের ক্রীড়া ভাতা পাচ্ছেন না ক্রিকেটাররা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

যে কারণে সরকারের ক্রীড়া ভাতা পাচ্ছেন না ক্রিকেটাররা

আগামী ৩০ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা দিতে যাচ্ছে সরকার। সরকারি বেতন কাঠামোর আওতায় এই ক্রীড়া ভাতা প্রদান করা হবে। শনিবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রথম ধাপে ১২৯ খেলোয়াড়রা পাচ্ছেন ক্রীড়া ভাতা। প্রথম ধাপে ১৮টি ইভেন্টের খেলোয়াড়রা ক্রীড়া ভাতা পেলেও ক্রিকেটাররা এই সুবিধা পাচ্ছেন না।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা নিয়ে সরকারের পরিকল্পনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১৮টি ইভেন্টের খেলোয়াড়রা ক্রীড়া ভাতা পেলেও ক্রিকেটাররা কেন বঞ্চিত হচ্ছেন? এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রিকেটারদের ভাতা না দেওয়ার ব্যাখ্যায় আমিনুল হক বলেন, ‘যেহেতু ক্রিকেটাররা ফাইনান্সিয়ালি সলভেন্ট(আর্থিকভাবে স্বচ্ছল) আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যে সকল ফেডারেশনগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ক্রিকেটাররা ফাইনান্সিয়ালি আলহামদুলিল্লাহ একটি ভালো পর্যায়ে আছেন, তাদের বিষয়টি আমরা পরবর্তীতে বিবেচনা করবো ইনশাআল্লাহ।’

আমিনুল হক আরও জানান, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতার আওতায় আনা হবে এবং প্রতি চার মাস পরপর পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। কারও পারফরম্যান্স খারাপ হলে এই তালিকা থেকে অবনমন হয়ে যাবেন সেই খেলোয়াড়। প্রতি চার মাস পর নতুন খেলোয়াড়ও এই তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

প্রথম ধাপের ১৮ ইভেন্টের খেলোয়াড়দের বাইরেও আরও একাধিক ইভেন্টের খেলোয়াড়রা এই ভাতা পাবেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ব্যাপারে আমিনুল বলেন, ‘পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে যেমন ফুটবল, অন্যান্য যারা জাতীয় দল রিপ্রেজেন্ট করে তাদের তালিকাগুলো সংরক্ষণ করে আমরা যাচাই করে তারপরে তাদেরকেও ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।’

খেলোয়াড়রা মাসিক ভাতা হিসেবে কত টাকা করে পাবেন এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এটি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করবেন। তবে টাকার অঙ্কটা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি অঙ্ক হবে। সবাই এতে খুশি হবেন।’

ক্রীড়া ভাতা পেতে যাওয়া প্রথম তালিকায় থাকছে যেসব ইভেন্ট- আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সাঁতার, ভারোত্তোলন, উশু, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, নারী হুইলচেয়ার বাস্কেটবল, প্যারা সুইমিং, প্যারা অ্যাথলেটিকস, ফুটসাল (নারী), কাবাডি (নারী), ভলিবল (নারী) ও ব্রিজ (পুরুষ)।

আরো..