https://www.a1news24.com
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬

যুক্তরাষ্ট্র–ইরান সংলাপে অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চুক্তির রোডম্যাপ নির্ধারণ

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনে সম্মতি জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার যৌথ বিবৃতিতে জানিয়েছে, আলোচনাটি ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ সম্পন্ন হয়েছে। এতে পরবর্তী কারিগরি আলোচনার জন্য একটি কার্যপদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্মারক (এমওইউ)-এর ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা রাজনৈতিক বিষয়গুলো তদারকি করবে। প্রধান আলোচকেরা নিয়মিত এই কমিটিকে প্রতিবেদন দেবেন এবং পরমাণু ইস্যু ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করবেন।

এছাড়া আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে একটি যোগাযোগ লাইন গঠন করা হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো লেবাননে সামরিক অভিযান বন্ধের জন্য একটি সংঘাত এড়ানোর সেল গঠনে সম্মত হয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে বাঘাই জানান, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচনায় অবরুদ্ধ সম্পদ মুক্তি ও তেল বিক্রির লাইসেন্স সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরো..