https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮

মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে গোপাল জিউর আখড়ায় ৭নং চাঁদনীঘাট ইউপি শাখার সভাপতি জ্যেতিষ দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শাখার সদস্য সচিব শ্যামল কান্তি দাস।

৭নং চাঁদনীঘাট ইউপি শাখার সাধারণ সম্পাদক তাপস দে এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমদ আলী বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার দপ্তর সম্পাদক প্রজেশ দেব, সদর উপজেলা শাখার সদস্য বকুল দাশ, বিজয় কৃষ্ণ রায় (অঞ্জন), প্রিয়তোষ রঞ্জন দাশ (তাপস), সঞ্জিত পাল।

বক্তারা বিভিন্ন মন্দিরের রাস্তাঘাট সংস্কার, সিসি টিভি লাগানো এবং পূজাকে কিভাবে আরও সুন্দর-সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরো..