https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬

মোদিকে চারবার ফোন করে উপেক্ষিত হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চারবার ফোন করলেও সেই ফোন ধরেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এমন দাবি করে খবর প্রকাশ করেছে জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং।

সংবাদপত্রটির দাবি, ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং দেশটির অর্থনীতিকে ‘মৃত’ বলে অপমান করেছিলেন ট্রাম্প। ফলে মোদি অপমানিত বোধ করেন এবং প্রতিশোধ নিতে ট্রাম্পের ফোন উপেক্ষা করেন। পত্রিকাটি উল্লেখ করেছে, মোদির এমন আচরণ থেকে বোঝা যায় যে তিনি মার্কিন প্রেসিডেন্টের উপর কতটা বিরক্ত।

ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং আরও বলেছে, পাকিস্তানে সম্পর্ক উন্নত করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কারণে ভারতে তার সম্পর্কের ধারণা বদলে গেছে। ভারত ও যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল। এই চুক্তির লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে দু’দেশের মধ্যে বাৎসরিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানো। চুক্তিটি এই শরতে স্বাক্ষর হওয়ার কথা থাকলেও ২৫শে আগস্টের জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে।

৬ই আগস্ট যুক্তরাষ্ট্র ভারতের উপর ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়ান তেল কেনার সমালোচনা করেছে। ট্রাম্প বলেছেন, ভারত সবসময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম কেনে এবং চীনের সঙ্গে রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানিও আমদানি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমালোচনার নিন্দা জানিয়েছে। এই বর্ধিত শুল্ক ২৭শে আগস্ট থেকে কার্যকর করার কথা রয়েছে।সূত্র: তাস।

আরো..