Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ! – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ!

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মিটফোর্ডের হত্যাকান্ডের ঘটনায় বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিক্ষোভ করায় এবয় জিয়াউর রহমানের ছবি অবমাননাকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় বক্তারা। একই সাথে নানা শ্লোগানে ভরে উঠে চারপাশ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, ছাত্রদলের জেলা সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাই নি। ফ্যাসিস্ট আন্দোলনে সামনের সাড়িতে ছিল ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা। বিগত দিনে ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছে ছাত্রদল সহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এখন আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। বিএনপিকে নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে। যারা এই মন্তব্য করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে বলেও জানান বক্তারা। একই সাথে তাদের ছাড় দেয়া হবে না। এসময় তারা সকল হত্যাকান্ডের বিচারের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন বক্তারা।

আরো..