সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডোর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা এবং লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর চেকপোস্টে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক একজন জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছ। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ডিএএমপি-৭/২৭ হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনবিঘা করিডোর চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে শ্রী তন্ময় (২৫), পিতা- শ্রী বিমল চন্দ্র, গ্রাম- মুশিদহাট, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর নামে একজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হন।আটককৃত বাংলাদেশী নাগরিক শ্রী তন্ময়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাসপোর্ট ও ভিসাবিহীন ২০২৪ সালে অবৈধভাবে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। অদ্য ১২ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১:৩০ দিকে ভারতীয় মানবপাচারকারী মোঃ আলমগীর এর সহায়তায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় দহগ্রাম চেকপোষ্টে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক আটক হয়। এ ব্যাপারে বিজিবি কর্তৃক আটককৃত ব্যক্তির বড় ভাই সঞ্জয় কুমার, দিনাজপুর এর সাথে কথোপকথন এর মাধ্যমে বর্ণিত ব্যক্তি বাংলাদেশী নাগরিক হিসেবে নিশ্চিত হয় বিজিবি। এ বিষয়ে অধিকতর তদন্তের স্বার্থে আটককৃত আসামীর নামে মামলা দায়ের পূর্বক পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল জোরদার, নজরদারী বৃদ্ধি, চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান নিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে কঠোর নজরদারী বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পক্ষ হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ভোর ৫:৫০