স্পোর্টস ডেস্ক: ভলিবলের খ্যাতনামা সংগঠক ও কোচ মোস্তফা কামাল আর নেই। রোববার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তার কিডনির সমস্যা ছিল। ডিমেনশিয়াতেও তিনি আক্রান্ত ছিলেন। গত প্রায় দুই সপ্তাহ তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।
মোস্তফা কামাল স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।এক সময় তিনি নিজেও ভলিবল খেলেছেন। পরে তিনি কোচ হিসেবে জাতীয় ভলিবল দলকে প্রশিক্ষণ দেন। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেন। খেলাধুলা নিয়ে তিনি নিয়মিত লেখালেখিও করতেন।
আজ জোহরের নামাজের পর শান্তিনগার ইস্টার্ন প্লাস মলের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।