https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২

ব্রিকসের দিল্লি ঘোষণা: প্রাচীন নিদর্শন ফিরবে নিজ দেশে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ সদস্য দেশগুলোর প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন, প্রত্নসম্পদ এবং আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তু নিজ নিজ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এবং জোটের অন্যান্য রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে ঘোষণাটি গৃহীত হয়।

ব্রিকসের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে জনগণের সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ব্রিকস সংস্কৃতিমন্ত্রীদের ১১তম বৈঠকে গৃহীত ‘ভোপাল ঘোষণা’কে স্বাগত জানানো হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের আলোচনা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গৃহীত হওয়ার কথা জানান।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও যৌথ ঘোষণায় অবস্থান তুলে ধরেছে ব্রিকস। সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও শনিবার ঐকমত্যের ঘোষণাপত্র গ্রহণ করা হয়।

তবে এতে ইরানের ওপর মার্কিন হামলা কিংবা কয়েকটি উপসাগরীয় আরব দেশে ইরানি হামলার সরাসরি কোনো উল্লেখ করা হয়নি।

সূত্র: এনডিটিভি

আরো..