https://www.a1news24.com
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৩

ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

মজুদদারদের কঠোরভাবে সতর্ক করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুদ করার আগে বিষয়টি ভালোভাবে ভাবতে হবে।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের সব ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাজার পরিদর্শনের সময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তাৎক্ষণিকভাবে সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। সাধারণ কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় শৈলকুপা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো..