Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বৃটেনের পূর্ব লন্ডনে পর্দা উঠলো সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগের – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বৃটেনের পূর্ব লন্ডনে পর্দা উঠলো সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগের

সালেহ আহমদ (স’লিপক): বৃটেনের পূর্ব লন্ডনে পর্দা উঠলো যুক্তরাজ্যের এথনিক মাইনোরিটির সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট সংগঠন ক্রিকেট প্লেয়ারস্ অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (সিপিএএম ইউকে) ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের। আটটি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের ফোর্ড স্পোর্টস গ্রাউন্ডে সিপিএএম ইউকের সভাপতি কাউন্সিলর সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ করিম রুমেলের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সিপিএএম ইউকের নির্বাহী সদস্য সালাউদ্দিন সবুজ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট স্ট্রাইকাস্ এর সরকারি কোচ রাসেল আহমেদ, সিপিএএম ইউকের ফাউন্ডার কনভেনার মুরাদ আহমেদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, সাবেক সহ-সভাপতি নিজাম আহমেদ, বর্তমান সহ-সভাপতি আকলাসুল মুমিন, নোমান আহমদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সাবেক সেক্রেটারি সৈয়দ করিম ছায়েম, কোষাধক্ষ রেজওয়ান রউফ।

উদ্বোধনী দিনে চারটি খেলায় প্রথম মাঠে বিবি ফাইটার ৫৬ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন ফাস্ট লাইনকে। দ্বিতীয় খেলায় ক্যামডেন্ট টাইগার্স ৪ উইকেটে ব্রিস্টল মোহামেডানকে পরাজিত করে। তৃতীয় খেলায় বোম্বাস্টিক বুলস ১৬২ রানে পরাজিত করে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবকে। চতুর্থ খেলায় লেক ভিউ ২৩ পরাজিত করে টটেনহাম স্পোর্টস ক্লাবকে।

আরো..