হাউজ ও অ্যাথলিট স্পোর্টস গিয়ার, দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন। বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে এই প্রয়াস। ৯ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টালে “ঢাকা ফুটবল ফিয়েস্তা” দিয়ে যার যাত্রা শুরু হবে। এ উপলক্ষে গত ৪ জুন বৃহস্পতিবার রাজধানীর একটি তেজগাঁও একটি ফুটবল টার্ফ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব মো. তাছবীর হোসেন, অ্যাথলিট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজান মাহমুদ লিংকন, হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ ওহী।
আয়োজকদের পক্ষ থেকে হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ ওহী জানান, ঢাকা ফুটবল ফিয়েস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বর্তমান ও জাতীয় তারকা ফুটবলাররা থাকবেন। অনুষ্ঠানে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ট্রিবিউট। বিশ্বকাপ জার্সি নিয়ে থাকবে ফ্যাশন শো, ডিজে ফিউশিন। বিনোদন জগতের তারকারা শেয়ার করবেন তাদের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চের কথা।
এরপর দেশব্যাপী মোট ১৩ জোনে বিগ স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ দেখানোর মহাযজ্ঞ শুরু হবে। “ফ্যান জোন” ট্যাগে। অনেকটা ইউরোপীয় ফুটবল সংস্কৃতির আদলে এসব ফ্যান জোনে থাকবে নানা আয়োজন। থাকবে ফুডস্টল, গেমিং, জার্সি ফেস্ট। পুরস্কার জেতার সুযোগ দিবে আনন্দ। ১১ জুন রাতে ঘটা করেই উদ্বোধন হবে ঢাকার তিনটি জোনে।
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা সেখানে ভিন্ন মাত্রা যোগ করবে এই ” ঢাকা ফুটবল ফিয়েস্তা” ও “ফ্যান জোন”।