Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিরামপুর হাটে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু! বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিরামপুর হাটে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু! বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার হাট-বাজারে বিক্রি হচ্ছে ক্যামিকেল দিয়ে রঙ্গিন করা অপরিপক্ক লিচু। এই লিচু খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১২ মে) বিরামপুরে হাটে কয়েকজন বিক্রেতার হাঁক-ডাকে দেখা গেছে তাদের দোকানে অপুষ্ট লিচু। মৌসুম শুরুর আগেই বাজারে লিচু দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। ৫০টি করে আঁটি বাঁধা অপুষ্ট ও কাঁচা লিচু বিক্রি হচ্ছে ১০০-১৫০টাকা দরে। ক্রেতারা বলেন, এসব লিচু ক্যামিকেল দিয়ে পাকানো হয়েছে। বেশি লাভের আশায় বিক্রেতারা অপুষ্ট ও অপরিপক্ক লিচু সংগ্রহ করে তাতে ক্যামিকেল মিশিয়ে আকর্ষনীয় রংয়ে রঙ্গিন করে তুলছে। ক্রেতা সেলিম হোসেন বলেন, স্বাদহীন এ লিচু মুখে দিয়ে ফেলতে বাধ্য হয়েছি।

উপজেলা কৃষি দপ্তর থেকে জানা গেছে, বোম্বাই ও মাদ্রাজী লিচুর মৌসুম শুরু হবে মে মাসের শেষ দিকে। আর বেদেনা ও চায়না-৩ জাতের লিচু উঠবে জুন মাসে। তার আগে বাজারে যে লিচু আসছে সেগুলো ক্যামিকেল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু।

উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, ক্যামিকেল মিশ্রিত এই লিচু খেলে লিভার-কিডনীর মারাত্মক ক্ষতি ও পেটের পীড়া দেখা দিতে পারে। আর দীর্ঘ মেয়াদে এটি ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

আরো..