https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১

বিরামপুরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে রবিবার (১৭ মে) দুপুরে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় ইলিয়ন (৫) নামের এক শিশুর মুত্যু ঘটেছে। সে ওই ইউনিয়নের কৃষ্ণবাটি (আখিরাপাড়) গ্রামের সুনীল কিসকুর ছেলে।

জানা গেছে, বেলা দু’টার দিকে বাড়ির পাশে পাকা রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত একটি ভ্যান ইলিয়নকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো..