https://www.a1news24.com
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২০

বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষনের অভিযোগে বাড়ি ওয়ালা গ্রেফতার

জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষনের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়নকে র‌্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত: ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যান। এঘটনায় ঐ নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হুমায়ুনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে ২ মাস আত্মগোপনে থাকা হুমায়ুনকে র‌্যাব-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে গ্রেফতার করা হয়।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো..