https://www.a1news24.com
,

বিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রতন সাহার সর্বস্ব পুড়ে ছাই

জাাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সনাতন পরিবারের নগদ টাকা, সোনা সহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্ঠার বাড়ি সংলগ্ন মার্কেট ও ব্যাংক ভবন রক্ষা পেয়েছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। এতে অন্তত প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারের।

শনিবার (৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রতন শাহা (৫৬) পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) এলাকার মৃত রবি শাহার ছেলে।এঘটনায় বিরামপুর ফাইয়ার সার্ভিসসের মো.সজল হোসেন নামে এক ফায়ার ফাইর্টাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আব্দুল আজিজ।বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে ছিলেন রতন শাহা। মেয়ের বিয়েতে বাজার সদয় করবে বলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শনিবার বেলা ১২ টার দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হওয়া পরিবারের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী এস আর বাস কাউন্টারে আগুন লেগে যায়। এতে ওই বাস কাউন্টারের আসাবপত্র পুড়ে যায়। আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয় কাউন্টার মালিকের।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক বলেন, বেলা ১২ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবারের বসতবাড়ি আগুন লেগেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। জানতে পারি বসতবাড়ির রান্নাঘওে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। এতে ওই পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রতন শাহা তার মেয়ে অনামিকার শাহার বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলেছিলেন সেই টাকাও পুঁড়ে গেছে।

আরো..