https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩০

বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: আটক ৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুরে মহাসড়কের উপর এক ব্যবসায়ীর পথরোধ করে ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করে পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনাজপুর আদালতে পাঠিয়েছে।

থানায় মামলা সূত্রে প্রকাশ, পার্শ্ববর্তী ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত পুরাতন সোনা কিনে বিরামপুর থেকে পাকা সোনার পাত বানিয়ে নিয়ে অলঙ্কার তৈরী করে থাকেন। সোমবার সন্ধায় তিনি বিরামপুর থেকে ৮ ভরি ৪ আনা ওজনের পাকা সোনার পাত নিয়ে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ি যাওয়ার পথে বিরামপুর উপজেলার শালবাগান ঢিপি মোড় এলাকায় কয়েক যুবক তার পথ রোধ করে। ব্যবসায়ী মানিককে মারপিট করে তার কাছে থাকা সোনা নিয়ে পালানোর সময় তার চিৎকারে লোকজন এসে দু’জনকে আটক করে এবং দ্রæত পালিয়ে যাওয়ার পথে রতনপুর এলাকায় আরো দু’জনকে আটক করে। আটককৃতরা হলো: আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আটক চারজন ও পলাতক তিনজনের নামে থানায় মামলা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, আটক ও পলাতক মিলে ৭ জনের নামে মঙ্গলবার (২৮ এপ্রিল) মামলা থানায় হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া সোনার পাত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরো..