বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ডেঙ্গু রোগের বিস্তার রোধ,জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধ মূলক কার্যক্রম জোরদার করার লক্ষে দিনাজপুরের বিরামপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ জুন) উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের করা হয়।
পরিচ্চন্নতা অভিযানের উদ্বোধন ও র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিরামপুর পৌর প্রশাসক মোছা: তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, পৌরসভার হিসাব সহকারী রায়হান কবীর চপল, কার্য্য সহকারী মনিরুজ্জামান, সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানা প্রমূখ। অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ শুরু করা হয়েছে।