https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৯

বিরামপুরের ৪টি অবৈধ ইট ভাটায় অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা

জাহিনুর ইসলাম, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এ দায়িত্ব পালন করেন।

এসময় উপজেলার টাটকপুরে এমডি ভাটা, এস এ ভাটা ও এমকেএম কে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা এবং এমডিবি ভাটাকে ৫ লক্ষ টাকাসহ মোট ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরফাত উদ্দিন বলেন, বিরামপুর উপজেলার অবৈধ চারটি ইটভাটায় মোট ১৪ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটা গুলোতে তৈরি কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে রাব-১৩, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা করেন।

 

আরো..