https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪

বিয়ানীবাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দক্ষিণ বিয়ানীবাজারস্থ নিউ মোস্তফা পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী ও সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খানের যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের উপদেষ্টা মাওলানা খায়রুল ইসলাম, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন এবং সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক কাসিমী।

সভায় অতিথিরা বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় ইউনিয়ন ও পৌরসভা শাখার প্রতিনিধিরা নিজ নিজ শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিটের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আরো..