Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের পশ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেয়া হবে : খন্দকার মুক্তাদির – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের পশ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেয়া হবে : খন্দকার মুক্তাদির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুসহ স্বাস্থ্য খাতে সকল সূচকে পিছিয়ে আছে সিলেট। সিলেটের স্বাস্থ্যখাতে অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে সেবা খাতের ততটা প্রত্যাশিত নয়। সিলেট সদর ও মহানগরের গণমানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখার সুযোগ পেলে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের স্বাস্থ্য সেবা কার্ড দেয়া হবে উল্লেখ করে খন্দকার মুক্তাদির আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজতর করে তোলা হবে। চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াতে হবে। দুর্নীতির কবল থেকে রক্ষা করতে হবে।

তিনি শনিবার সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরো বলেন, পৃথিবীর অন্যতম ঘনবসতি পূর্ণ দেশ বাংলাদেশ। প্রতি বছর প্রায় ২২ লাখ লোক কাজ করার বয়সে আসে। তরুণরা কর্মক্ষেত্রে না গেলে দেশে স্বাভাবিক বিনিয়োগ আসবে না। আমরা যেসময় স্বাধীন হয়েছি সেসময় স্বাধীন হওয়া অনেক দেশের গড় ইনকাম উন্নত দেশের কাছাকাছি। যেমন কোরিয়া, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ। আর দূর্ভাগ্যের কাতারে যারা আছে তাদের মধ্যে বাংলাদেশ একটি।বাংলাদেশের সঙ্গে অন্য দেশের পার্থক্য হল আমাদের দেশের জনঘনত্ব বেশি। আমাদের ভুল করার সুযোগ কম৷ ভুল হলে অর্থনৈতিক পতন হতে পারে। গত ৫ দশকে আমরা যা অর্জন করেছি, সামনের দিনে আমরা তা অর্জন করতে যাচ্ছি।

প্রফেসর ডা: আখতারুজ্জামান সভাপতিত্বে ও মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার উপপরিচালক মেডিকেল সার্ভিসেস ডা: তানভীরুজ্জামানের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা: নজরুল ইসলাম, ডা: সৈয়দ মাহমুদ হাসান, ডা: রায়হান, ডা: মাহমুদুল হাসান, এ বি এম জর্জেসুর রহমান, মো: কামরুল ইসলাম, মো: শফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে দুপুরে চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে সিলেট প্রেসক্লাবেব ফ্যামেলি ডে তে যোগদান করেন বিকেলে ৬নং ওয়ার্ডে মহিলা সমাবেশ শেষে সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। রাতে নগরীর ১৮ নং ওয়ার্ডের ঝেরঝেরি পাড়া ইমাম-মুয়াজ্জিন মসজিদ মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে টুকেরবাজারস্থ তেমুখীতে কেরাত সম্মেলনে যোগদান করেন।-বিজ্ঞপ্তি

আরো..