https://www.a1news24.com
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৬

বাগেরহাট বিএনপি নেতা আলাপের রোগ মুক্তি কামনায় দোয়া

স্টাফ রিপোটার, বাগেরহাট: বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় শহরের হোটেল ক্যানসেল আশারার সম্মেলন কক্ষে পৌর বিএনপি উদ্যোগে এর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায় শেখ শমসের আলী মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, মেহেবুল হক কিশোর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মান্না, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, মহিলা দলের সভানেত্রী সাইদা আক্তার,সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল সহ আরো অনেকে।

এই সময় বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। উনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থতা কামনা দোয়া কামনা করেন সবাই।

আরো..