https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি শুনু, সম্পাদক লিটন—জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন**

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম. হেদায়েত হোসাইন লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: এস. এম. রাজ (দৈনিক ঢাকার ডাক),
সহ-সাধারণ সম্পাদক: ইয়ামিন আলী (যমুনা টিভি),
অর্থ সম্পাদক: আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা),
দপ্তর সম্পাদক: এস. এম. সামছুর রহমান (আর টিভি),
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: এস. এস. সোহান (স্টার টিভি),
ক্রীড়া সম্পাদক: আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা আব্দুর রব (জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), সোহেল রানা (গ্লোবাল টিভি) এবং সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)।নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান। এ সময় সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অলিপ ঘটক।

নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ পুরো কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু, পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরো..