Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাগেরহাটে ৪ আসনের তিনটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাগেরহাটে ৪ আসনের তিনটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত ইসলামী বিজয়ী হয়েছেন এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি।

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১,১৬,৪১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১,১২,৯৫৬ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার প্রাপ্ত ভোট ১,১৭,৭০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬,৩৯৯ ভোট।বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১,০৪০৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩,২০৬ ভোট।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম। তার প্রাপ্ত ভোট ১,১৪,৯২৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট। এদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমার্থকরা চূড়ান্ত ফলাফলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকেন্দ্র দপ্তরে অপেক্ষা করছেন এবং দেশের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার খবরে মাঝেমধ্যেই উল্লাস এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন।

আরো..