Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা, ভাংচুর ও অগ্নিসংযোগ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা, ভাংচুর ও অগ্নিসংযোগ

সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি-বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছ। একাধিক নির্বাচনী কার্যালয়ে তালা দেয়া ও ভাংচুরের ভাংচুরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করে প্রতিকার মেলেনি। বুধবার (৪ ফেরুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম এসব অভিযোগ করেন।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি এমএএইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে বাগেরহাট-১, ২ ও ৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এমএএইচ সেলিম সংবাদ সম্মেলনে কারো নাম উল্লেখ না করে বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে তাঁর নির্বাচনী প্রচার প্রচারণা একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কিছু সন্ত্রাসী সমর্থক বাঁধা দিচ্ছে। মঙ্গলবার রাতে যাত্রাপুরে তাঁর নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দিয়েছে। এর আগে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় তাঁর নির্বাচনী অফিসে আগুন লাগিয়েছে। কযযিকটি প্রচার মাইক ভাংচুর করেছে। এসব নিয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাননি জানিয়েছে এমএএইচ সেলিম বলেন, এ অবস্থা চলতে থাকলে নির্বাচনে লেভেল পেলেং ফিল্ড থাকবে না। তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। কর ফাঁকি দিলে তো আমার নমিনেশন বাতিল হতো। আমাকে হেয় করার জন্য কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব ছড়াচ্ছে।” এর আগে বাগেরহাট শরের বাসাবাটি এলাকায় এমএএইচ সেলিমের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল।

তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের প্রতি এসব ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, “অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর অন্যতম নির্বাচন সমন্বয়কারী মাহবুবুর রহমান টুটুল, সামিট হাসান, হেলাল নুরীসহ তাঁর বেশ কয়েকজন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আরো..